Sylhet Today 24 PRINT

বড়লেখায় ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি |  ০৮ জুন, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখায় আমদানি নিষিদ্ধ ভারতীয় ৬৩ বোতল মদসহ জহিরুল ইসলাম জহির (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০৮ জুন) দুপুর দেড়টার দিকে সদর ইউনিয়নের গঙ্গারজল এলাকার জহিরুলের বাড়ি থেকে মদসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের শফিক উদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সদর ইউনিয়নের গঙ্গারজল এলাকার জহিরুলের বাড়িতে অভিযান চালায়। এসময় তার ঘরের ভেতরে ড্রেসিং টেবিলের ড্রয়ার তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ভারতীয় ম্যাক ডুয়েলস মদ উদ্ধার ও তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

এ অভিযানে অংশ নেন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামাল হোসেন, পিযুষ দাস ও তরুণ মজুমদার। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় মামলা হয়েছে।

বড়লেখা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.