Sylhet Today 24 PRINT

দিরাই উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি গ্রেপ্তার

দিরাই প্রতিনিধি |  ০৯ জুন, ২০১৮

দিরাই উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সায়েব আহমদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ।

শুক্রবার (৮ জুন) রাত ৮টায় দিরাই পৌর শহরের থানা রোডের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সায়েল আহমদ চৌধুরীর গ্রেপ্তারকে কেন্দ্র করে পৌর শহরে উত্তেজনা বিরাজ করছে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন জানান, দিরাই পৌরসভার সুজানগর গ্রামে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি সায়েল আহমদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.