Sylhet Today 24 PRINT

দিরাইয়ে সাবেক ছাত্রলীগ নেতার উদ্যোগে ইফতার মাহফিল

দিরাই প্রতিনিধি |  ০৯ জুন, ২০১৮

দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ জুন) দিরাই পৌর শহরের দোওজস্থ রেজাউল করিমের নিজ বাসভবনে শতাধিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নিয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট সোহেল আহমদ, দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, এসআই মশিউর রহমান, উপজেলা যুবলীগ নেতা ফারুক সরদার, মোহন চৌধুরী, পৌর যুবলীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার, যুবলীগ নেতা রায়হান মিয়া, ইকবাল সরদার, বদরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জল মিয়া, সহসভাপতি লিটন আহমদ, যুবলীগ নেতা ইউপি সদস্য রুবেল মিয়া, শাহীন রেজা, রাজীব চৌধুরী, বাপ্পী হাসানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.