Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৯ জুন, ২০১৮

সুনামগঞ্জের জগন্নাথপুরে পানিতে ডুবে কৃষ্ণ দাস (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ জুন) বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীর ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পৌর শহরের আলখানা স্লুইস গেইটে পানি প্রবেশের খোলা কপাটে কৃষ্ণ দাসের পায়ের জুতা পড়ে গেলে তিনি জুতা তুলে আনার চেষ্টা করলে ঐ সময় পা ফঁসকে কৃষ্ণ দাস স্লুইস গেইট দিয়ে প্রবাহমান পানির স্রোতে পড়ে ডুবে যান।

কৃষ্ণ দাসের আত্মীয়রা জানান, প্রায় একযুগ ধরে মস্তিষ্ক বিকৃত অবস্থায় কৃষ্ণ দাস উপজেলার বিভিন্ন স্থানে বসবাস করতেন। প্রায় বছর খানেক ধরে স্লুইস গেইট এলাকায় তিনি বসবাস করছিলেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রণধীর কান্তি দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে কৃষ্ণ দাসের স্বাভাবিক মৃত্যু হওয়ায় দাসনোয়াগাঁও গ্রামবাসীরা থানা পুলিশকে অবগত করে তার দাহ সম্পন্ন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.