Sylhet Today 24 PRINT

ছাতকে গাঁজাসহ ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি |  ০৯ জুন, ২০১৮

ছাতকে গাঁজাসহ আরকান আলী (২৫) নামে ডাকাতি মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ জুন) রাতে ইসলামপুর ইউপির সাইদাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।

ছাতক থানার এসআই অরুণ কুমার দাস, এসআই শফিকুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, আরকান আলী বেশ কয়েকটি ডাকাতি মামলার পলাতক আসামি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার এসআই অরুণ কুমার দাঁস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.