Sylhet Today 24 PRINT

কাউন্সিলর প্রার্থী হতে চান পিযুষ

সিলেটটুডে ডেস্ক  |  ০৯ জুন, ২০১৮

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১২নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পিযুষ কান্তি দে।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে পিযুষ জানান, এ লক্ষ্যে ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ, উঠান বৈঠক ও ওয়ার্ডবাসীর সাথে মতবিনিময় করে চলছেন তিনি।

পিযুষ কান্তি দে বলেন, আমি আজীবন জনসেবা করে সাধারণ জনগণের মাঝে সেবক হিসেবে বেঁচে থাকতে চাই। সকল স্তরের মানুষের সাথে সমানতালে চলতে চাই। এলাকাবাসী আমাকে মূল্যায়ন করলে আমি এ ওয়ার্ডের প্রার্থী হয়ে ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ডে পরিণত করবো। আর এজন্য আমি সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডবাসীর কাছে সমর্থন, দোয়া ও আর্শিবাদ চাই।

তিনি বলেন, ১২নং ওয়ার্ডের সাধারণ জনগণের পাশে থেকে তাদের সুখে দুঃখে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে নিষ্ঠা ও নিরলস ভাবে কাজ করে যেতে চাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.