Sylhet Today 24 PRINT

জিন্দাবাজারে বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন

নিজস্ব প্রতিবেদক |  ০৯ জুন, ২০১৮

সিলেট নগরীর জিন্দাবাজারের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

শনিবার (৯ জুন) রাত ৯টায় নগরীর ওভারসিজ মার্কেটের পার্শ্ববর্তী একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে এ আগুন লাগে। তবে এ ঘটনায় কোন ক্ষয় ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জিন্দাবাজার-চৌহাট্টা সড়কের ওভারসিজ মার্কেটের পাশের  বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগলে স্থানীয় ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সন্ধ্যা ৯টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.