Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি |  ১০ জুন, ২০১৮

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৯ জুন) তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মারুফ মিয়া (১৮), লায়েক মিয়া (২২)।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) হারুনূর রশীদ চৌধুরী জানান, আসামিদের রোববার (১০ জুন) সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.