Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে সিপিবির শাখা সম্মেলন

কমলগঞ্জ প্রতিনিধি |  ১০ জুন, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের বৃন্দাবনপুর আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজদীঘিরপার শাখা কমিটি গঠনের লক্ষ্যে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ জুন) বিকাল ৫টায় এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডা. তোফায়েল আহমদের সভাপতিত্বে ও সুজিত দেবনাথের সঞ্চালনায় সিপিবি শাখা সম্মেলনে ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. নীলিমেষ ঘোষ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অ্যাড. মাসুক আহমদ, সিপিবি উপজেলা সভাপতি আহমদ সিরাজ, সাধারণ সম্পাদক সাইফুর রহমান।

প্রায় দুই শতাধিক লোকের উপস্থিতিতে সাম্প্রতিক রাজদীঘির বন্দোবস্ত, দখল ও সাধারণ মানুষজনের এ দীঘি ব্যবহারের নানা বাঁধা-বিপত্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ এলাকার সাধারণ মানুষজন বিশেষ করে দরিদ্র অনগ্রসর শব্দকর সম্প্রদায়ের মানুষজন এ দিঘীতে গোসল ও দিঘীর পানি ব্যবহার করতে পারে তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি জানানো হয়।

আলোচনা শেষে সন্ধ্যার পর দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে রাকেশ মোহান্তকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট সিপিবি রাজদীঘিরপার শাখা কমিটির গঠন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.