Sylhet Today 24 PRINT

দিরাইয়ে শিয়ালের কামড়ে ২৫ জন আহত

দিরাই সংবাদদাতা |  ২৭ জুন, ২০১৫

দিরাইয়ে শিয়ালের কামড়ে মহিলাসহ ২৫ জন আহত হয়েছেন। শনিবার ভোর রাত থেকে সকাল সাড়ে ৯ টা পর্যন্ত উপজেলার জগদল ইউনিয়নের কাউয়াজুরী, ছয়হারা নগদীপুর ও দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের কে সুনামগঞ্জ সদর হাসপাতাল, ছাতকের কৈতক হাসপাতাল ও দিরাই উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, জগদল ইউনিয়নের কাউয়াজুরী গ্রামের তাজুল ইসলামের স্ত্রী সুনারা বেগম, গোলাপ মিয়ার ছেলে খেলু মিয়া, নুর মিয়া, জিতু মিয়ার মেয়ে ইমা বেগম, নোয়াব আলীর ছেলে ইকবাল হোসেন, কমরু মিয়ার ছেলে শাহীন মিয়া, ইসরব আলী, গোলজার মিয়ার ছেলে এওর মিয়া।

একই ইউনিয়নের দৌলতপুর গ্রামের ইউনুস আলীর ছেলে জুনায়েদ মিয়া,আমিন উদ্দিনের মেয়ে মাহবুবা বেগম,এখলাছ মিয়ার মেয়ে রুমী বেগম,একই গ্রামের আলী হোসেন ও আলী হোসেন ও ছয়হারা নগদীপুর গ্রামের তখলুছ মিয়ার ছেলে অ্যানী, নিমাই মিয়ার ছেলে ফুরুক মিয়া, রোস্তাব মিয়ার ছেলে জেনাউর মিয়া,কলমদর আলীর চেলে মিঠু মিয়া, থাজুল ইসলামের ছেলে গিয়াস মিয়া,কলিয়ার কাপন গ্রামের নুরুল আমীনের ছেলে বিজন মিয়া।

এ ব্যাপারে জগদল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম জানান কাউয়াজুরী ৫ ছয়হারা নগদীপুর ১০ ও দৌলতপুর ১০ জন লোক পাগলা শিয়ালের কামড়ে আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.