Sylhet Today 24 PRINT

সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুন, ২০১৮

সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। সিলেট আবহাওয়া অধিদফতরের সুত্রে জানা গেছে, আজ সোমবার সকাল ১০টা ৫৩ মিনিটে সিলেট অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

সিলেট আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আবহাওয়াবিদ মাহমুদুল হাসান সোহেল জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য আসাম-গৌহাটিতে এই মাঝারী মাপের ভূমিকম্প অনুভূত হয়। এতে কেঁপে উঠে সিলেটসহ বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলও।


তবে, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.