Sylhet Today 24 PRINT

হেমচন্দ্র ভট্টাচার্য এর মৃত্যুতে বাসদ সিলেট জেলার শোক

ডেস্ক রিপোর্ট |  ২৭ জুন, ২০১৫

প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রদ্ধেয় হেমচন্দ্র ভট্টাচার্য-এর মৃত্যুতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলার সমন্বয়ক কমরেড আবু জাফর এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে বলেন, সিলেট সাংস্কৃতিক অঙ্গনের সর্বজন শ্রদ্ধেয় এই মানুষটি তার বলিষ্ঠ নেতৃত্ব ও অকৃত্রিম গুণাবলীর জন্য এবং জীবদ্দশায় প্রতিটি সাংস্কৃতিক আন্দোলনে তার সমৃদ্ধ পদচারণা সকলকে আন্দোলিত করেছে। প্রগতিশীল সকল গণতান্ত্রিক রাজনৈতিক আন্দোলনেও ছিলো তার সরব উপস্থিতি। তার সেই সব কাজকে আগামী প্রজন্ম গভীরভাবে স্মরন করবে সেই প্রত্যাশা করছি। 

এছাড়াও আজ বিকাল চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধেয় হেমচন্দ্র ভট্টাচার্যের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলার সমন্বয়ক কমরেড আবু জাফর, এ সময় উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলার সদস্য জুবায়ের চৌধুরী সুমন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা সংগঠক নাজিকুল ইসলাম রানা, তুষণ চক্রবর্তী তূর্য, দুর্জয় ভট্টাচার্য প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.