Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় ৯ মাদকসেবীকে দণ্ড

নিজস্ব প্রতিবেদক |  ১২ জুন, ২০১৮

সিলেটের দক্ষিণ সুরমায় ৯ মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ জুন) সন্ধ্যা ৬টার দিকে  এ  ৯ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয় হয় বলে মঙ্গলবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‍্যাব-৯।

র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত ঐ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেটের র‌্যাব-৯ সিপিসি-১ ক্যাম্পের একটি দল মেজর মো. শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স এর সমন্বয়ে এসএমপি‘র দক্ষিণ সুরমা থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় অবৈধ মাদক রাখা ও সেবন করার অপরাধে ৬ মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৩ জনকে জরিমানা প্রদান করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, সিলেটের ওসমানীনগর থানার বাহ্মণগ্রামের নজির আহমদের পুত্র কবির আহমদ (৩০) ৪০ দিনের কারাদণ্ড, কাজশাহ এলাকার মানিক মিয়ার পুত্র নজরুল ইসলামকে (২৮) ১ মাসের কারাদণ্ড, দক্ষিণ সুরমার কাজীবাজারের কুটি মিয়ার পুত্র মো. মুন মিয়া (২০) কে ১০ দিনের কারাদণ্ড, ভার্থখলা এলাকার আসাদুলের পুত্র মোর্শেদুল (১৯) কে ১৪ দিনের কারাদণ্ড, কুমিল্লার নলুয়া গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র এনামুল হক (১৯) কে ৭ দিনের কারাদণ্ড ও জালালাবাদ থানার শাহাপুর গ্রামের মৃত তাহের আলীর পুত্র মো. দুদু মিয়া (৫৫) কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া মো. নাসিরকে (৩৫) নগদ হাজার, নাছির আহমেদকে (৪০) ৫শ’ টাকা, ফারুক আহমেদ (৩৫) কে নগদ শ’ টাকাসহ মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে।

মাদক সেবনকারীদের নিকট থেকে ২১ পুরিয়া গাঁজা উদ্ধার ও ধ্বংস করে কারাদণ্ড প্রাপ্তদের সিলেট জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.