Sylhet Today 24 PRINT

রাজনগরে ‘মাদক বিক্রেতা’ গ্রেপ্তার

রাজনগর প্রতিনিধি |  ১২ জুন, ২০১৮

মৌলভীবাজারে গাঁজাসহ মিলন কানু (২৮) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার (১১ জুন) রাত আনুমানিক ৯টার দিকে জেলার রাজনগর থানাধীন মাথিউড়া চা বাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‍্যাব-৯। এসময় মিলনকে তল্লাশি করে ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃত মিলন কানু মৌলভীবাজার জেলার রাজনগর থানার ১নং মাইন মাথিউরা চা বাগানের সংকর কানুর পুত্র।

র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত ঐ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার রাজনগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মিলন কানুকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত গাঁজাসহ রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.