Sylhet Today 24 PRINT

সস্তা জনপ্রিয়তার জন্য আপোস করিনি: আরিফ

নিজস্ব প্রতিবেদক |  ১৩ জুন, ২০১৮

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, 'আমি কোথাও দলীয় দৃষ্টিভঙ্গি ও সস্তা জনপ্রিয়তার জন্য আপোস করিনি'।

মঙ্গলবার সিটি করপোরেশনের বাজেট বক্তৃতায় এমন মন্তব্য করেন মেয়র এমন বক্তব্য করেন।

মঙ্গলবার বিকেলে নগরীর একটি হোটেলের হলরুমে সিলেট সিটি করপোরেশনের ৭৪৮ কোটি টাকার বাজেট পেশ করেন আরিফুল হক।

বাজেট বক্তৃতায় মেয়র আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, 'আমাদের নির্বাচন এগিয়ে আসছে। আপনারা স্বেচ্ছায় মুক্তমনে আপনাদের প্রতিনিধি বেছে নেবেন। নিবাচন প্রসঙ্গে আমি এখানে কিছু বলতে চাই না। শুধু একটি অনুরোধ, মেয়র হিসেবে আমার এই সীমিত সময়ের কর্মকাণ্ডকে সামনে রেখে আপনারা আমার কাজকে মূল্যায়ণ করবেন।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.