Sylhet Today 24 PRINT

মনুর স্রোতে তলিয়ে গেলেন চা শ্রমিক

মৌলভীবাজার প্রতিনিধি: |  ১৪ জুন, ২০১৮

মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদের বাধ ভেঙে সৃষ্ট স্রোতে ভেসে প্রদীপ মালাহা (৩০) নামের এক চা শ্রমিক নিখোঁজ হয়েছেন।

বুধবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার টিলাগাও ইউনিয়নের নয়াবাজার এলাকায় এই ঘটনা ঘটে। প্রদীপ লংলা চা বাগানের শ্রমিক শ্রী ধনী মালাহা এর ছেলে।

কুলাউড়া ফায়ার স্টেশনের ফায়ার ম্যান উত্তম সিংহ জানান, নিঁখোজের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করে তাকে পাইনি। বন্যার পানির স্রোতে ভেসে গেলে তাকে পাওয়ার সম্ভবনা কম। রাত হয়ে যাওয়ায় আজকের মতো উদ্ধার তৎপরতা থামিয়েছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা পর নতুন বাজার থেকে বাড়ি যাওয়ার পথে বন্যার পানির শক্তিশালী স্রোত তাকে মনু নদে ভাসিয়ে নিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে খোজাুখোজি করে তার কোন সন্ধান পায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.