Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

দিরাই প্রতিনিধি |  ১৪ জুন, ২০১৮

সুনামগঞ্জের দিরাইয়ে ৪৩ পিস ইয়াবাসহ হাফিজ উদ্দিন (৪২) ও তার সহযোগী আনসার আলী (৪৫) কে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ।

বুধবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘাগটিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাফিজ উদ্দিন দিরাই পৌরসভার ঘাগটিয়া গ্রামের উকিল উদ্দিনের পুত্র ও তার সহযোগী একই গ্রামের আজমত উল্লাহ'র পুত্র।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, এস আই মশিউর রহমানসহ পুলিশের একটি বিশেষ দলকে নিয়ে ৪৩ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এস আই মশিউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.