Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে বন্যার পানিতে শিশুর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৪ জুন, ২০১৮

মৌলভীবাজারের রাজনগরে বন্যার পানিতে ডুবে নিখোঁজ ইমন মিয়া (১১) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে উপজেলার কামারচাক ইউনিয়নের করাইয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার (১৩ জুন) সন্ধ্যায় সে বন্যার পানির স্রোতে নিখোঁজ হয়।

নিহত ইমন উপজেলার কামারচাক ইউনিয়নের হাদিকরাইয়া গ্রামের মিসবা মিয়ার ছেলে।

কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান নজমুল হক সেলিম জানান, বুধবার রাতে ইমন স্থানীয় মসজিদে নামাজ পড়তে যায়। সেখানে থেকে বাড়ি ফেরার সময় মনু নদের ভাঙ্গনের ফলে সৃষ্ট প্লাবনে ভেসে গিয়ে নিখোঁজ হয়। পরে আজ বৃহস্পতিবার বিকেলে মৌলানা একলাছুর রহমান এর বাড়ীর পাশে লাশ ভেসে উঠতে দেখে এলাকাবাসী। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.