Sylhet Today 24 PRINT

বৃষ্টি হতে পারে ঈদের দিন

নিজস্ব প্রতিবেদক |  ১৬ জুন, ২০১৮

ঈদের দিন সকালে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বর্ষাকাল হওয়ার কারণে মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে।

অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় আছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে।

পূর্বাভাসে বলা হয়, দিন ও রাতের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে।

সিলেটে শুক্রবার (১৫ জুন) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.