নিজস্ব প্রতিবেদক | ১৬ জুন, ২০১৮
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বলেছেন, আওয়ামী লীগ একটি বড় দল। এই দল থেকে অনেকে মনোনয়ন চাইছেন। ২২ তারিখে কেন্দ্রীয় নেতারা এব্যারে চুড়ান্ত সিদ্ধান্ত হবেন। দলীয় প্রার্থী ঘোষণা করবেন।
কামরান বলেন, দল যাকে মনোননয়ন দেবে আমরা ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে মাঠে নেমে সিলেটে নৌকার বিজয় ছিনিয়ে আনবো।
শনিবার সকালে ঈদের নামাজ আদায়ের পর নগরীর শাহী ঈদগাহ ময়দানে আসন্ন সিটি নির্বাচনে দলীয় মনোননয়ন পাওয়া নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটি বলেন কামরান।
এসময় নিজে মনোনয়ন পাওয়া ও বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন সাবেক এই মেয়র।
সকালে কামরান ও আরিফ একসাথে শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। এরপর দুজন কুলাকোলিও করেন।
এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে সিটি মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী সিটি নির্বাচনে 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং' হতে পারে এমন শঙ্কা প্রকাশ করেন।