Sylhet Today 24 PRINT

হেতিমগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ১৮ জুন, ২০১৮

গোলাপগঞ্জের হেতিমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হওয়া এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (১৭ জুন) বিকেল সাড়ে ৫ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আবুল খায়ের (৩২) উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কতোয়ালপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত তয়াহিদ আলীর পুত্র। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় ঘটনার ল্লল্ল জড়িত ১০ জনকে আসামী করে একটি মামলা ( মামলা নং- ১০, তাং১৪-০৬-১৮) দায়ের করা হয়েছে।

মামলায় আসামীরা হলেন - একই এলাকার মৃত মানিক আলীর পুত্র লায়েক আহমদ (২৫), সায়েক আহমদ (২৭), ফখরুল ইসলাম (৩০), মৃত মন্দি আলীর পুত্র ফিরোজ মিয়া (৩৬), কুটন আলী (৪০), মৃত আব্দুল সত্তারের পুত্র তাজ উদ্দিন (৩৫), গিয়াস উদ্দিন (২৮), মৃত ইছমেদ আলীর পুত্র জয়নাল আহমদ (৩৭), রুবেল আহমদ (২২) এবং কুটন আলীর পুত্র আজমল আলী (২৪)।

মামলা এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় মাসখানেক পূর্বে এজাহারে উল্লেখিত আসামীদেরসাথে নিহত আবুল খায়েরের ভাইদের কথা কাটাকাটি হয়। এর পর এলাকার মুরব্বিদের উদ্যোগে বিষয়টি নিরসনের উদ্যোগ নিলেও তা সমাধান করা সম্ভব হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে গত ১০ জুন রাত সাড়ে ১২টার দিকে আবুল খায়েরকে হেতিমগঞ্জ বাজার থেকে বাড়িতে ফেরার পথে মৃত মানিক আলীর পুত্র লায়েক আহমদ , সায়েক আহমদ সহ এজাহারে উল্লেখিত আসামীরা
দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়।

এসময় আবুল খায়েরের সাথে থাকা চাচা মন্নান আহমদ ভুট্টো বাধা দিলে তাকেও মেরে আহত করা হয়। পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর তাদের উদ্ধার করে আবুল খায়েরের অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং মন্নান আহমদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গত ৮ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার সাড়ে ৫ টায় আবুল খায়ের মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় আবুল খায়েরের বড় ভাই মিছবাহ উদ্দিন বাদী হয়ে জড়িত ১০ জনকে আসামী করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

গোলাপগঞ্জ মডেল থানার একেএম ফজলুল হক শিবলি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.