Sylhet Today 24 PRINT

এক মেয়র প্রার্থীসহ আরও ৮২ জনের মনোনয়ন সংগ্রহ

সিলেট সিটি করপোরেশন নির্বাচন

নিজস্ব প্রতিবেদক |  ১৮ জুন, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সোমবার এক মেয়র প্রার্থীসহ আরও ৮২ প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। সোমবার দিনভর স্বতন্ত্র এক মেয়র প্রার্থী সাধারণ কাউন্সিলর পদে ৪৯ প্রার্থী ও নারী কাউন্সিলর পদে ৩২ প্রার্থী মনোননয়ন পত্র সংগ্রহ করেন।

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মুক্তাদির আহমদ মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এছাড়া কাউন্সিলর পদে ৪৯ জন ও নারী কাউন্সিলর পদে ৩২ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এরআগে গত বৃহস্পতিবার স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মনোননয় পত্র সংগ্রহ করেন এহসানুল হক তাহের, মুক্তাদির আহমদ ও মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব ফেরদৌসী জুবায়ের। ওইদিন কাউন্সিলর পদে ২১ জন ও নারী কাউন্সিলর পদে ২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

গত বুধবার থেকে মনোনয়ন পত্র সংগ্রহ শুরু হয়। ২৮ জুন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।

সিলেট সিটি নির্বাচনে মনোনয়ন বাছাইয়ের তারিখ ১ ও ২ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুলাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.