Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারের বন্যা কবলিত এলাকায় শিক্ষামন্ত্রীর ত্রাণ বিতরণ

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১৮ জুন, ২০১৮

বিয়ানীবাজার উপজেলার বন্যা কবলিত তিন ইউনিয়ন পরিদর্শন করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার (১৮ জুন) দুপুরে শিক্ষামন্ত্রী দুবাগ ইউনিয়ন দিয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। বন্যা কবলিত এলাকার জন্য ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। এছাড়া আজ প্রথম পর্যায়ে তিনশত পরিবারের মধ্যে ১৩ কেটি করে ত্রাণ বিতরণ করেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী কবলিত এলাকার মানুষদের সাথে আলাপ করে তাদের দুর্ভোগের কথা শুনেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, পৌর মেয়র আব্দুস শুকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান, শিক্ষামন্ত্রীর মূখপাত্র মাকসুদুল ইসলাম আউয়াল ও এডভোকেট আব্বাছ উদ্দিনসহ রাজনৈতিক নেতাকর্মী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে ছিলেন।

শিক্ষামন্ত্রী দুবাগ ইউনিয়ন পরিদর্শন শেষ করে শেওলা ও কুড়ারবাজার ইউনিয়ন এবং আগামীকাল চারখাই ও আলিনগর ইউনিয়নের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেবন।

শিক্ষামন্ত্রী উপজেলার দুবাগ ইউনিয়নের বন্যা কবলিত অসহায় পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে শিক্ষামন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে আমাদের কারো হাত নেই। তবে আমরা চেষ্টা করলে এসব দুর্ভোগ থেকে কিছুটা হলেও পরিত্রাণ পেতে পারি। এজন্য সবাইকে পরিবেশ সচেতন হতে হবে।

বন্যা কবলিত এলাকার সকল মানুষের পাশে আওয়ামী লীগ সরকার রয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দ্রুত সময়ের মধ্যে অসহায় মানুষের পাশে শেখ হাসিনার সরকার সব সময় ছিলো এবং আগামীতেও থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.