Sylhet Today 24 PRINT

ছাতকের সাংবাদিক চান মিয়া আর নেই

ছাতক প্রতিনিধি: |  ১৯ জুন, ২০১৮

ছাতক প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক ইনকিলাবের ছাতক প্রতিনিধি সাংবাদিক এফ এম ফারুক চান মিয়া (৫৫) আর নেই।

মঙ্গলবার সকাল ৯টার দিকে সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

চান মিয়া উপজেলার কালারুকা ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে ছাতক পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় তিনি স্বপরিবারে বসবাস করছিলেন।

ছাতকের প্রবীণ এই সাংবাদিক দীর্ঘদিন থেকে লেখালেখির সাথে সম্পৃক্ত। দৈনিক বাংলাবাজারের ছাতক প্রতিনিধি হিসাবে সাংবাদিকতা শুরু করেন তিনি।

মরহুমের জানাযার নামাজ বিকাল সাড়ে পাঁচটায় রাজাপুর বাজারে অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.