Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৬টি বোমা মেশিন ধ্বংস

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ২০ জুন, ২০১৮

সিলেট কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের পাশে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে ৬টি বোমা মেশিন ধ্বংস করা হয়েছে।

কোম্পানীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা এর নেতৃত্বে বুধবার ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের পাশে সকাল ১১ টা থেকে ১টা পর্যন্ত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৬টি অবৈধ বোমা মেশিন ধ্বংস করা হয় এবং একটি মেশিন বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসা হয়।

কোম্পানীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা জানান, অবৈধ বোমা মেশিনের বিরুদ্ধে অবিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.