Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ১০ মামলার আসামী যুবলীগ নেতা গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৮ জুন, ২০১৫

সুনামগঞ্জে যুবলীগ নেতা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ইস্পাহানীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টায় সিলেট শহরের বাগবাড়ি এলাকায় সুনামগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

দ্রুত বিচার, অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাইসহ ১০টি মামলা রয়েছে এ যুবলীগ নেতার বিরুদ্ধে।

সুনামগঞ্জ সদর থানা পুলিশ জানায়, হাসানুজ্জামান ইস্পাহানীর বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় ১০টি মামলা রয়েছে। এ মামলার প্রেক্ষিতে সিলেট পুলিশের সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতে তোলা হয়। আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, পুলিশ তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করেছে। তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.