Sylhet Today 24 PRINT

জেলা প্রেসক্লাবের সাথে মতবিনিময় সভা করলো ন্যাপ ভাসানী

ডেস্ক রিপোর্ট |  ২৮ জুন, ২০১৫

আগামী ৬ জুলাই, ১৮ রমজান ন্যাপ ভাসানী এর উদ্যোগে নগরীর মেন্দিবাগস্থ হোটেল আল ছালিমে ইফতার মাহফিল সফল করার লক্ষ্যে সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা আজ রোববার জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। 

সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সংগ্রাম সিংহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ছেলে মোস্তাক আহমদ ভাসানী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সত্তার আজাদ, দৈনিক শ্যামল সিলেট ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক ইকবাল মনসুর, মানবকণ্ঠ সিলেট ব্যুরো প্রধান মনোয়ার জাহান চৌধুরী, বাংলা নিউজ এর সিনিয়র রিপোর্টার নাসির উদ্দিন, দৈনিক উত্তরপূর্ব ও বাংলাদেশ টেলিভিশন এবং সিলেট ভিউ ২৪ ডট কমের ফটো সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক আবুল হোসেন, ডাঃ এম জি কিবরিয়া, সমাজ সচেতন উন্নয়ন সংস্থার সভাপতি ও ইনু ইস্কুলের প্রতিষ্ঠাতা ইমতিয়াজ রহমান ইনু, বাশার শরীফ প্রমুখ।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.