Sylhet Today 24 PRINT

মাধবপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ২১ জুন, ২০১৮

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মাইক্রোবাস ভর্তি ১৯ প্যাকেট গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

বুধবার (২০ জুন) সকালে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিন শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

এ সময় মাইক্রোবাসে তল্লাশি করে ১৯ প্যাকেট (২৭ কেজি) গাঁজাসহ মাধবপুর উপজেলার গোয়াছনগর গ্রামের জমসের মিয়ার ছেলে সাইফুল (৩৪) ও সিলেট ওসমানীনগর থানার ইব্রাহিমপুর গ্রামের এরশাদ আলীর ছেলে সুফিয়ান আহমেদ নুপুর (৩৫) কে গ্রেপ্তার করা হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসীম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাইক্রোবাস জব্দ দেখিয়ে গাঁজা পাচারকারীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.