Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার সড়কে ঝুঁকিপূর্ণ সেতু, বাড়ছে দুর্ঘটনা

মারূফ অমিত |  ২১ জুন, ২০১৮

সংস্কারের অভাবে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ফরিদপুর সড়কের বেইলি সেতুটি দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায়। ফলে এতে বাড়ছে দুর্ঘটনা।

সিলেট-ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার সড়কের এই সেতুর উপর দিয়ে প্রতিদিনই অসংখ্য যান চলাচল করে।

২০ জুন (বৃহস্পতিবার) সরেজমিনে দেখা যায়, ফেঞ্চুগঞ্জ ফরিদপুর এলাকার এ সেতুর স্টিলের পাটাতন ধ্বসে যাওয়ায় জোড়াতালি দিয়ে কোনো রকমে সড়ক সচল রাখা হয়েছে। কিন্তু সেতুর পাটাতন ও দুই পাশ বিপদজনক এবড়োথেবড়ো হওয়ায় প্রয়াশ দুর্ঘটনা ঘটছে।

জানা যায়, গত ১ বছরে এখানে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭ জন। আহত হয়েছেন অনেকেই। গত ১৮ জুন এক প্রবাসীর প্রাইভেটকার এ সেতুতে দুর্ঘটনার শিকার হয় মারা যান ১ জন।

সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে দায়সারা ‌'বিপজ্জনক' সাইনবোর্ড লাগানো ছাড়া কোন সংস্কারের উদ্যোগ নেওয়া হয় নি। কর্তৃপক্ষের উদাসীনতার কারনেই দুর্ঘটনা মৃত্যু বাড়ছে বলে অভিযোগ চালকদের।

মাসকয়েক আগে সিলেটের সাবেক জেলা প্রশাসক রাহাত আনোয়ার সেতুটি পরিদর্শনে এসে সংস্কারের আশ্বাস দিলেও আদতে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় চালকরা জানিয়েছেন, দ্রুত এ সেতু মেরামত করে নিরাপদ করে না দিলে আন্দোলনে যাবেন তারা।

এ ব্যাপারে সিলেট সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা নুরুল মজিদ জানান, ব্রীজটি মেরামত করে দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.