ওসমানীনগর প্রতিনিধি | ২২ জুন, ২০১৮
সিলেটের ওসমানীনগরে নানা অনুষ্ঠান মালার মধ্য দিয়ে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার তাজপুর মঙ্গলচন্ডি নিশি কান্ত মডেল উচ্চ বিদ্যালয়ে ওসমানীনগর রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে দুই কবির জন্মবার্ষিকী পালন করা হয়।
বিকেলে স্কুল প্রাঙ্গন থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করে সিলেট-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গনে এসে শুভাযাত্রার সমাপ্তি হয়। এর পর জাতীয় সংগীতের মাধ্যমে দুই কবির গান দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানে আগত অতিথি ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান, ওসি মোহাম্মদ সহিদ উল্যা, ওসি(তদন্ত) এসএম মাইন উদ্দিন, উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ এনায়েত হোসেন, সাম্যবাদী দলের কেন্দ্রী নেতা কমরেড আফরোজ আলী, জেলা আ’লীগ সদস্য আবদাল মিয়া, জেলা যুবলীগের সভপতি শামীম আহমদ, জেলা পরিষদের মহিলা সদস্য সুষমা সুলতানা রুহি, প্রধান শিক্ষক শহীদ হাসান, উপজেলা হিন্দু বৌদ্য খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি সত্যেন্দ্র কুমার দেব, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, যুক্তরাজ্য স্বেচ্চাসেবক লীগের যুগ্ম সাদারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, তাজপুর হাইস্কুলের পরিচালনা কমিটির সদস্য মজনু মিয়া ও জাকিয়া সুলতানা বাবলীকে উত্তরী দিয়ে সম্মাননা প্রদান করেন রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উদযাপন কমিটির দায়িত্বশীলরা।
শিক্ষিকা ইন্দিরা দে ও শিল্পী পংকজ দেব’র সঞ্চালনায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত সেই ইসলামি গান “ ও মন রমজানের ঐ রোজার শেষে এলা খুশির ঈদ” কোরাস গানের মধ্য দিয়ে শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে একে একে “ ভেঙ্গে মোর ঘরের চাবী নিয়ে যাবি কে আমারে” আমারো প্ররাণে যাহা চায় তুমি তাই তুমি তাই গো” আমার সকল দুঃখের প্রদীপ জ্বেলে দিবস” মায়াবনও বিহারিনী হরিনী” আলগা করো গো খোপার বাঁধন” সহ দুই কবির বিখ্যাত সব গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
বিকেলে চারটা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠানে রবীন্দ্র ও নজরুলের গান পরিবেশন করেন, শিল্পী পংকজ দেব, ডিকে জয়ন্ত, বাবুল বৈদ্য, স্বপন সেন, সুষমা সুলতানা রুহি, সীমা কর, জনক চক্রবর্তী, সত্যেন্দ্র কুমার দেব, জুবেল আহমদ সেকেল, প্রিয়াঙ্কা চক্তবর্তী, তুলি ধর, অনুপমা দাশ মুক্তি, শাহ রাকিবুল ইসলাম, সিয়াম লস্কর, প্রাঙ্গন, অরুপ দেব, শীলা, গীতা দেব, মিতা দেব সহ অর্ধশত শিল্পীরা।
বিদ্রোহী কবি নজরুল ইসলামের “ কারারোই লৌহ কপাট ভেঙ্গে ফেল রক্ত জমাট” কোরাস গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের ইতি টানা হয়।
অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজিয়েছেন সিলেটের প্রখ্যাত বাদ্যযন্ত্রী পেড ড্রামে বিক্রম কুমার রিকি, তবলায় মনতোষ, কিবোর্ড পিয়ার, রীড গিটার কামরুল ইসলাম ও ব্যাচ গিটার সুমন।