Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুনারুঘাট প্রতিনিধি |  ২২ জুন, ২০১৮

হবিগঞ্জের চুনারুঘাটে জমির আলী (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জুন) সকাল ৯ টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে পুলিশ জমির আলীর মরদেহ উদ্ধার করেছেন।

নিহত জমির আলী ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে পাওয়া, ২০ জুন বুধবার রাত দেড়টার দিকে নিহত জমির আলী ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তিনি কী কারণে আত্মহত্যা করেছেন এর সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ জমির আলীর মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে আদালতের আদেশ বিনা ময়না তদন্তে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা করেছে।

পরিবার সূত্রে পাওয়া, জমির আলী মানসিক ভারসাম্যহীন ছিলেন।

চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.