সিলেটটুডে ডেস্ক | ২২ জুন, ২০১৮
শনিবার সিলেটে আন্ত:ধর্মীয় আলোচনা সভা অনুষ্টিত হবে। এই আলোচনা সভার মূলসুর: ‘উন্মুক্ত হৃদয় আনে শান্তি ও সম্প্রীতি’।
সিলেট জেলা পরিষদ অডিটোরিয়াম সকাল ১০ টায় অনুষ্টিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান ও সভপতিত্ব করবেন সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ বিজয় এন ডি’ক্রুজ, ওএমআই, ধর্মপাল, সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশ ।
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ থের, সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশ ধর্মপাল বিশপ বিজয় এন ডি’ক্রুজ, ওএমআই, ইসলামিক ফাউ-েশন হবিগঞ্জের ডেপুটি ডিরেক্টর জনাব শাহ্ মুহাম্মদ নজরুল ইসলাম।
এতে স্বাগত বক্তব্য প্রদান করবেন সিলেটে আন্ত:ধর্মীয় আলোচনা সভা আয়োজক কমিটির আহ্বায়ক ফাদার স্ট্যানিসলাউস গমেজ।
এতে মুক্তালোচনা/ অনুভূতি সহভাগিতা করার সুযোগ রয়েছে। আন্ত:ধর্মীয় আলোচনা সভাটি সঞ্চালনায় করবেন কারিতাস সিলেট অঞ্চলের আলোঘর প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক পিউস নানোয়ার।
এতে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করেছে আয়োজক কমিটি।