Sylhet Today 24 PRINT

কামরানকে অভিনন্দন আসাদের, ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক |  ২২ জুন, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনিত হওয়ায় বদরউদ্দিন আহমদ কামরানকে অভিনন্দন জানিয়েছেন দলটির সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। একইসাথে কামরানের পক্ষে কাজ করার জন্য নিজ অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছেন আসাদ।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি কামরানের পাশাপাশি আসাদও এবার মেয়র পদে দলীয় মনোনয়ন দাবি করেছেন। তবে শুক্রবার সন্ধ্যায় কামরানকেই প্রার্থী হিসেবে চুড়ান্ত করে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের এই সিদ্ধান্তের পর কামরানকে অভিনন্দন জানিয়ে আসাদ ফেসবুকে লিখেন-

 

অভিনন্দন ও শুভকামনা সিলেটের নৌকার মাঝি বদর উদ্দিন আহমদ কামরান।
কৃতজ্ঞতা জানাচ্ছি সিলেট নগরবাসী ও আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের প্রতি, যারা এই কয়েক বছরে আমাকে এতদুর এগিয়ে দিয়েছেন। এতদিনের পথচলায় যারা আমাকে সহযোগিতা করেছেন, প্রার্থী হতে পরামর্শ, দিকনির্দেশনা দিয়েছেন সকলের প্রতি অফুরান কৃতজ্ঞতা ও ভালোবাসা।

সিলেট নগরবাসী ও আওয়ামী পরিবারের নেতৃবৃন্দের প্রতি আমার আহবান- আমি প্রার্থী হলে নির্বাচনে আপনারা যে সহযোগিতা করতেন, শ্রম দিতেন, আমাদের নৌকার প্রার্থীর পক্ষে আপনারা সেই শ্রম দিন।

আমার বিশ্বাস ঐক্যবদ্ধ আওয়ামী লীগ কখনো পরাজিত হতে পারে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.