Sylhet Today 24 PRINT

সিলেটে ফিরলেন কামরান, বিপুল সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জুন, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত করে সিলেটের ফিরেছেন বদরউদ্দিন আহমদ কামরান। শনিবার বিকেলে তিনি সড়কপথে সিলেট ফেরেন।

এরআগে থেকেই দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় কামরানের জন্য অপেক্ষায় ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। চণ্ডিপুল এলাকায় পৌছার পর কামরানকে সংবর্ধনা প্রদান করেন নেতাকর্মীরা। এসময় 'কামরান কামরান' ও 'নৌকা নৌকা' বলে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা।

এসময় দলীয় নেতাকর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে কামরান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর যে আস্থা রেখেছেন তার প্রতিদান দিতে চেষ্টা করবো। দলের সকল নেতাকর্মীদের মিলে এই সিটি নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে উপহার প্রদান করবো। তিনি তাঁর প্রতি আস্থা ও ভালোবাসা রাখার জন্য দলের সব নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এরপর মোটর শোভাযাত্রার মাধ্যমে দলের নেতাকর্মীরা বদরউদ্দিন কামরানকে তাঁর বাসায় নিয়ে যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.