Sylhet Today 24 PRINT

বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

তাহিরপুর প্রতিনিধি |  ২৪ জুন, ২০১৮

বিয়ের প্রলোভন দেখিয়ে ৭ম শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আরিফ (২৫) নামের এক কথিত প্রেমিককে গ্রেপ্তার করেছে তাহিরপুর থানা পুলিশ।

শনিবার (২৩ জুন) তাহিরপুর উপজেলার ধুতমা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ধুতমা গ্রামের চতুর আরিফ পার্শ্ববর্তী ইজান জামালগড় গ্রামের ৭ম শ্রেণীতে পড়ুয়া স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে বখাটে আরিফ পালিয়ে বিয়ে করার প্রলোভন দেখিয়ে শুক্রবার রাতে বাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে যায় ওই স্কুল ছাত্রীকে।

পরবর্তীতে আরিফ তার নিজ বাড়িতে ওই স্কুলছাত্রীকে আটকে রেখে জোরপূর্বক কয়েকদফা ধর্ষণ করে ভোররাতে গ্রামের অদূরে মাটিয়াইন হাওড়পাড়ে তাকে ফেলে রেখে যায়। পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী মুমূর্ষ অবস্থায় ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে বাড়ি নিয়ে গেলে সে ধর্ষণের বিষয়টি লোকজনকে জানায়।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে তাহিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরিফের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.