Sylhet Today 24 PRINT

শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে শাল্লায় নিহত ১

শাল্লা প্রতিনিধি |  ২৫ জুন, ২০১৮

সুনামগঞ্জের শাল্লায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।

রোববার (২৪ জুন)সন্ধ্যায় উপজেলার শান্তিপুর গ্রামে এক ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহত মো. শাহ আলম (৩৭) শান্তিপুর গ্রামের মো. জনাব আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শান্তিপুর গ্রামের শাহ আলমের গ্রুপের এক শিশুর সঙ্গে প্রতিপক্ষ একই গ্রামের ইয়াসিন আলীর গ্রুপের এক শিশুর ঝগড়া হয়। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে  উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মো. শাহ আলম নামের একজন ঘটনাস্থলেই নিহত হন।

এছাড়া আহতরা হলেন, আছিদা বেগম (২৫), নুরুল ইসলাম (৩০), আলম মিয়া (৩৪), কাইয়ূম মিয়া (৩৫),মাহমুদা বেগম (৩০) ও হৃদয় মিয়া (২১)। তাদের স্থানীয় শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে শাল্লা থানার ওসি (তদন্ত) মো. জাহিরুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘাতে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.