Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জুন, ২০১৫

ওসমানীনগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) সন্ধ্যায় ওসমানীনগর থানার দক্ষিণ রাইকদাড়া থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার ইফতারের পর দক্ষিণ রাইকদাড়া নিবাসি মকদ্দছ আলীর বাড়ীর পাশের পুকুরে লাশ ফুলে ভেসে উঠেছে দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে জানান। সংবাদ পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.