Sylhet Today 24 PRINT

বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে শোকসভা

বড়লেখা প্রতিনিধি |  ২৫ জুন, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সদস্য নগেন্দ্র চন্দ্র দেবনাথ স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ জুন) সকালে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে এ শোকসভা করা হয়।

এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন পৌর কাউন্সিলর জেহীন সিদ্দিকী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক নন্দী, জ্যেষ্ঠ শিক্ষক জিল্লুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, নগেন্দ্র চন্দ্র দেবনাথ বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সদস্য ছাড়াও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বড়লেখা উপজেলা শাখার সভাপতি ও আরকে লাইসিয়াম স্কুল পরিচালনা কমিটির সভাপতি এবং প্রাক্তন পৌর কাউন্সিলর ছিলেন। সোমবার (২১ মে) দিবাগত রাত পৌঁনে দশটার দিকে তিনি মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.