Sylhet Today 24 PRINT

দিরাইয়ে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

দিরাই প্রতিনিধি |  ২৫ জুন, ২০১৮

সুনামগঞ্জের দিরাইয়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ জুন) দুপুরে উপজেলার স্বরমঙ্গল গ্রামের পাশের হাওর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় বলে জানান দিরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল। মৃত যুবকটির বয়স আনুমানিক ৩৫ হবে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, দুপুরে স্বরমঙ্গল গ্রামের পাশের হাওরে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.