Sylhet Today 24 PRINT

বালাগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

বালাগঞ্জ প্রতিনিধি |  ২৬ জুন, ২০১৮

বালাগঞ্জ-তাজপুর সড়কে লেগুনার ধাক্কায় এক মৎস্যজীবী নিহত হয়েছেন। নিহত দীপক সরকার (৩৩) বালাগঞ্জ সদর ইউনিয়নের রাধাকোনা গ্রামের ইরেশ সরকারের পুত্র।

সোমবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে বালাগঞ্জ-তাজপুর সড়কের আরমান গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তাজপুর থেকে বালাগঞ্জগামী একটি লেগুনা স্থানীয় আরমান গেইট এলাকায় পৌঁছালে গাড়ির চাকা পাংচার হয়ে পার্শ্ববর্তী খালে গিয়ে পড়ে। এসময় সড়কের পাশে মাছ ধরতে থাকা মৎসীজীবী দীপক গাড়িচাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় গাড়িতে থাকা যাত্রীদের কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। তবে ঘটনার পর থেকেই লেগুনার চালক পলাতক রয়েছেন বলে জানিয়েছেন বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জালাল উদ্দিন।

তিনি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনার সংবাদ পেয়ে বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবদাল মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হক, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ এসএম জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.