Sylhet Today 24 PRINT

মাধবপুরে গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ২৬ জুন, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে গোপন সূত্রে খবর পেয়ে ৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ জুন) সকালে থানার এসআই লিটন ঘোষ মাধবপুর বাস স্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার জগদীশপুর গ্রামের মানিক মিয়ার স্ত্রী বৃষ্টি আক্তার (২২) ও একই গ্রামের শাহ আলমের স্ত্রী পারভীন (৩০)।

নারী মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন, মঙ্গলবার দুপুরে ২ নারী মাদক ব্যবসায়ীকে হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.