Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ইউএনওকে বিদায় সংবর্ধনা

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৬ জুন, ২০১৮

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার (২৫জুন) বিকেলে পরিষদ সম্মেলন কক্ষে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমানে সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনিবাহী সদস্য সৈয়দপুর শাহ্রপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তৈয়ব মিয়া কামালী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামস উদ্দিন, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দি চৌধুরী, ইউ আর সি ইন্সট্রাক্ট্রর হারুনুর রশিদ চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) ছালেহা পারভিন প্রমুখ।

বিদায়ী সংবর্ধিত অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ জগন্নাথপুরে কর্মকালীন সময়ে বিভিন্ন স্মৃতিচারণ করে বলেন, জগন্নাথপুর উপজেলাবাসীর অকৃত্রিম ভালবাসা আজীবন হৃদয়ে অম্লান হয়ে থাকবে।

বক্তারা বিদায়ী ইউএনও মুহাম্মদ মাসুম বিল্লাহর দক্ষ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি সততা, দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে গেছেন। বক্তারা তার ভবিষ্যৎ কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.