Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়াইঘাট প্রতিনিধি  |  ২৬ জুন, ২০১৮

সিলেটের গোয়াইনঘাটে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বগাইয়া এলাকা থেকে আকলিমা বেগম (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। আকলিমা ওই এলাকার তোতা মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, আকলিমার মরদেহ ঘরের জানালার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পায় প্রতিবেশীরা। ঘটনাটি পুলিশে জানালে বাড়ির লোকজন পালিয়ে যায়।

নিহতের বাবার বাড়ির লোকজনের দাবি, আকলিমাকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন হত্যা করে মরদেহটি ওড়না দিয়ে জানালার সঙ্গে পেঁচিয়ে রাখে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ওই গৃহবধূকে ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.