Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৬ জুন, ২০১৮

জীবন একটাই তাকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন এই শ্লোগানকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবুল হোসেন মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শফিউল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারি পরিচালক জাহেদুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে বেশির ভাগ যুবকরা মাদকে জড়িয়ে পড়েছে। মাদকাসক্ত হয়ে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। এই ধ্বংসের পথ থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে আমাদের প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে। মাদকের বিরুদ্ধে প্রশাসনসহ সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.