Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ৮৩০ পরিবারে শুকনো খাবার ও জিআর চাল বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৬ জুন, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যাদুর্গত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন ব্যবস্থাপনা তহবিল থেকে শুকনো খাবার ও জিআর চাল ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুন) সকাল ১১টায় মাধবপুর ইউনিয়ন কার্যালয়ে ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৭৫০ জন ক্ষতিগ্রস্ত বন্যাদুর্গত পরিবারের মাঝে জিআর এর চাল বিতরণ করেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিপ্লব কুমার সিংহের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদ্দুজামান,  মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিদ আলী, সাধারণ সম্পাদক লক্ষ্মীনারায়ণ সিংহ প্রমুখ।

এর আগে মাধবপুর বাজারে এনজিও কর্তৃক প্রেরিত বন্যাদুর্গত ৮০টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিদ আলীর সভাপতিত্বে ত্রাণসামগ্রী বিতরণ করেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এ সময় স্থানীয় আওয়ামী লীগসহ কমলগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি মাধবপুর ইউনিয়নে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া ৭৫০টি পরিবারের মধ্যে ২০ কেজি করে জিআর চাল ও ৮০টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.