Sylhet Today 24 PRINT

অস্ত্র রাখার দায়ে দশ বছরের সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জুন, ২০১৮

সিলেটে অস্ত্র রাখার দায়ে এক ব্যক্তিকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম শামীম আহমদ (২৮ )। তিনি কতোয়ালী থানাধীন ভাতালিয়া ৪৯ নং-এর মৃত ময়না মিয়ার পুত্র।

মঙ্গলবার (২৬ জুন ) সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিনুন নেছা এই রায় ঘোষণা করেন।

মামলাসূত্রে জানা যায়, ২০১০ সালের ২০ জানুয়ারি রাতে নগরীর পশ্চিম শেখঘাট নবাব রোড পয়েন্ট সংলগ্ন আনন্দ টেলিকম দোকানের সামনে একটি লোহার তৈরী দেশীয় পাইপগানসহ র‌্যাবের হাতে আটক হন সাজাপ্রাপ্ত শামীম আহমদ । পরে র‌্যাব-৯ এর ডিএডি মোঃ ইস্রাফিল ভূঁইয়া বাদী হয়ে তার বিরুদ্ধে কতোয়ালী থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ২৯ (ক ) ধারায় মামলা দায়ের করেন । মামলা নং-৬৩/১০ ( পরবর্তীতে সেটি বিশেষ ক্ষমতা আইনে স্থানান্তরিত হয়,যার নং-৬০/১৩)।

২০১০ সালের ৯ ফেব্রুয়ারি আদালত মামলার চার্জ গঠন করেন । মামলাটি তদন্ত করেন এসআই মোঃ মারুফ হাসান । মামলায় ১০ জন সাক্ষীর মধ্যে ৫ জন আদালতে সাক্ষ্য প্রদান করেন । রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এডিশনাল পিপি এডভোকেট মাসুক আহমদ,আসামীপক্ষে ছিলেন এডভোকেট ফারজানা হাবীব চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.