Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

চুনারুঘাট প্রতিনিধি |  ২৭ জুন, ২০১৮

হবিগঞ্জে চুনারুঘাট পৌর এলাকার বাল্লারোড নামক স্থানে মাস্টার হাউস এর পশ্চিমে পার্শের  ২য় তলায় রেজাউল মোস্তফা হিরন (১২) নামে এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

চুনারুঘাট সদর হাজী আলিম উল্লাহ মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুস সালাম হুজুর এর বড় ছেলে।

সূত্রে পাওয়া, ২৬ জুন মঙ্গলবার সন্ধ্যা ৬ টার সময় হিরন নিখোঁজ খবর মাইকিং করা হয়। এ সময় তার পরিবার বহু খোঁজাখুঁজি করলে একপর্যায়ে রাত সাড়ে ১১ টায় তার লাশ বসত ঘরে নির্মাণাধীন ভবনে পাওয়া যায়।

সে ডিসিপি হাইস্কুলে নবম শ্রেণীর ছাত্র। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.