Sylhet Today 24 PRINT

হবিগঞ্জের ‘মাদক সম্রাট’ সৈয়দ আলী গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৭ জুন, ২০১৮

হবিগঞ্জের ‘মাদক সম্রাট’ সৈয়দ আলী (৪৫) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (২৬ জুন) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।

সৈয়দ আলী শহরতলীর বহুলা গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র।

ওসি জানান, সৈয়দ আলী দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছেন। সম্প্রতি বিপুল পরিমাণ ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন জেলে থাকার পর জামিন লাভ করেন সৈয়দ আলী। পরে মাদকবিরোধী অভিযানের খবর পেয়ে আত্মগোপন করে। 

মঙ্গলবার বিকেলে তাকে সদর উপজেলার নিজামপুর ওমেরা কোম্পানি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও সৈয়দ আলীর বিরুদ্ধে প্রায় দুই ডজন মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি শাহ আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.