Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বন্যার্তদের মধ্যে র‌্যাবের ত্রাণ বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৭ জুন, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যাদুর্গতদের মধে ত্রান বিতরণ করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজির আহমদ।

এসময় বন্যাদুর্গত ৫২০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

বুধবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য এলাকায় র‌্যাব ফোর্সের আয়োজনে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) আনোয়ার লতিফ খান, ডাইরেক্টর অপারেশন লেফটেনেন্ট মাহবুব, ডিআইজি কামরুল হাসান, জেলা প্রশাসক (ডিসি) মো. তোফায়েল ইসলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হক, উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.