সিলেটটুডে ডেস্ক | ২৭ জুন, ২০১৮
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আমিনুর রহমান পাপ্পু।
বুধবার (২৭ জুন) দুপুরে সহকারী রিটার্নিং অফিসার মো. আবুল হাসনাতের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, আব্দুস ছালাম, মুরাদ আহমদ, ফজলুল হক, শামীম আহমদ প্রমুখ।